ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৩৭ পিএম

মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

বিনোদন ডেস্কঃ হেভি মেটাল গানের ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪১ বছর। ব্যক্তিজীবনে স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন তিনি।

খবরটি নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’ ব্যান্ডের দলনেতা ও ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব।

আরও পড়ুন

জানা গেছে, দেড় বছর আগে খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ইমরান আহমেদ।

এরপর থেকে টানা চিকিৎসা চলছিল। গত সপ্তাহে শরীরের অবস্থা অবনতি হতে থাকে।
এরপর হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তার।

মেকানিক্স’ ব্যান্ডের পথচলা শুরু ২০০৫ সালে। প্রথম লাইনআপে ছিলেন ইমরান আহমেদ। ২০০৭ সালে ডি রকস্টারের দ্বিতীয় সিজনে গিটারিস্ট হিসেবে পরিচিতি পান তিনি। ২০০৮ সালে ব্যান্ড ছাড়েন ইমরান আহমেদ। এরপর থেকে পারিবারিক ব্যবসায় যুক্ত ছিলেন এরপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয় : শ্রুতি হাসান

গাজীপুরে নারীকে ছুরিকাঘাতে হত্যা

শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজের অস্তিত্ব অর্থহীন: অপূর্ব

ময়মনসিংহে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ঢাকায় জনবল নিয়োগ দেবে এসএমসি, আবেদন অনলাইনে