ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:২৬ পিএম

শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজের অস্তিত্ব অর্থহীন: অপূর্ব

শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজের অস্তিত্ব অর্থহীন: অপূর্ব

বিনোদন ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে স্তব্ধ দেশের মানুষ। নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অনেকে।

এমন ঘটনায় বাকরুদ্ধ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অপূর্ব।

একইসঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

অপূর্ব লেখেন, ‘একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠার কথা যেখানে সবচেয়ে স্বাভাবিক অধিকার, সেখানে বারবার শিশুদের ওপর এমন নৃশংসতা আমাদের সমাজ ও বিবেকের চরম পতনের ইঙ্গিত দেয়।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শিশু হত্যাকাণ্ডের খবরগুলো একজন বাবা এবং দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হৃদয়কে স্তব্ধ করে দিয়েছে।’

তিনি আরও লেখেন, ‘এই পশুবৃত্তি ও অমানুষিকতার বিরুদ্ধে আমাদের সবাইকে আজ এক হতে হবে।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই সমাজের অস্তিত্ব অর্থহীন।’

শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা। তার ভাষ্য, ‘আমাদের নিজেদের জায়গা থেকেও অনেক বেশি সচেতন হতে হবে। আজকের এই বাস্তবতায় আমাদের প্রত্যেককে আমাদের শিশু ও অভিভাবকদের আরও বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে। একটু বাড়তি সতর্কতা, একটু সচেতন নজরদারি হয়তো অনেক বড় বিপদ থেকে আমাদের প্রিয় সন্তানকে রক্ষা করতে পারে।’

আরও পড়ুন

ঘরের বাইরে কিংবা ভেতরে- কোথাও যেন শিশুদের নিরাপত্তায় ঘাটতি না থাকে, সেই বিষয়েও সতর্ক করেছেন অপূর্ব। তিনি লেখেন, ‘ঘরের বাইরে বা ভেতরে, কোথাও যেন তাদের সুরক্ষায় কোনো ঘাটতি না থাকে।’

প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে অপূর্ব বলেন, ‘প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এই খুনিদের যেন দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমাদের শিশুদের জন্য এই দেশটাকে একটা নিরাপদ জায়গা করে দিতে হবে। এর চেয়ে বড় দায়িত্ব আর কিছু হতে পারে না।’

স্ট্যাটাসের শেষাংশে সব শিশুর জন্য নিরাপদ শৈশবের প্রত্যাশা জানিয়ে তিনি লেখেন, ‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই। বিচার চাই।’  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজের অস্তিত্ব অর্থহীন: অপূর্ব

ময়মনসিংহে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ঢাকায় জনবল নিয়োগ দেবে এসএমসি, আবেদন অনলাইনে

ওয়ালটনে জনবল নিয়োগ, ২৩ বছর বয়স হলেই আবেদনের সুযোগ

হাসপাতালে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরী

চুয়াডাঙ্গায় ১১ মাসের শিশুর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টা, মা আটক