ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০৭ পিএম

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার

বিনোদন ডেস্কঃ আনন্দে ভাসছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলি। প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন এই তারকা দম্পতি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোহিনী।

সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শোভন-সোহিনী। এক পোস্টে তারা লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’

মাস দুয়েক আগে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন তারা। এর কয়েক দিন আগে থেকেই সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরে বিবাহবার্ষিকীর বিশেষ ছবিতে স্ফীতোদর অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। সাদা কুর্তা, খোলা চুলে লাল ফুল আর মুখজুড়ে মাতৃত্বের আভা নিয়ে সেদিন ধরা দিয়েছিলেন তিনি। পাশে ছিলেন শোভন, পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি।

সেদিন তিনটি ছবি প্রকাশ করে তারকা দম্পতি লিখেছিলেন, ‘তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।’

এর আগে, ২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন সোহিনী ও শোভন গাঙ্গুলি। বিয়ের শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা বজায় রেখেছেন তারা। তাই তাদের সংসারে নতুন অতিথির আগমনের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।

আরও পড়ুন

বিয়ের পর সোহিনী লিখেছিলেন, ‘আগলে রাখব, যত্নে থাকব।’ সেই পথচলার দুই বছর পেরিয়ে এবার তাদের সংসারে যোগ হলো নতুন সদস্য। পুত্রসন্তানের আগমনে শোভন-সোহিনীর জীবনে শুরু হলো তিনজনের নতুন অধ্যায়।

নতুন অতিথিকে ঘিরে এরই মধ্যে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই তারকা দম্পতি। সহকর্মী ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিনন্দন জানাচ্ছেন।

সূত্র: আনন্দবাজার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার

আখাউড়া সীমান্তের শূন্যরেখার কাছে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ

দক্ষিণ কোরিয়ার ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত!

জাতিসংঘে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

যে কারণেই মেসিকে বার্সায় ফেরানো হয়নি জাভির

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি