ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০১ পিএম

দেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

দেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে।

অপ্রত্যাশিত ঝামেলা নিয়ে তিনি বলেন, আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায্য মনে হয়, ন্যায়বিচারও পাই না।

মেয়েদের নিরাপত্তার বিষয়ে তানজিন তিশা বলেন, বিশেষ করে আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।

আরও পড়ুন

আমার মনে হয়েছে, আমি কেন স্বর্ণের গয়না ব্যাগে রেখে ঘুরব? আমি সেটা পরেই তো ঘুরতে পারি। তবে আমাদের মেয়েদের জন্য নিরাপত্তা আরও জোরদার করা উচিত।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান তানজিন তিশা। এরপর বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। এরপর কাজ শুরু করেন নাটকে। 

ছোটপর্দায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠা এ অভিনেত্রীকে শাকিব খানের বিপরীতে দেখা যাবে। ‘সোলজার’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

জাতিসংঘে বদলে যাওয়া বাংলাদেশের বার্তা দেবেন তারেক রহমান

প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বপ্ন বুনছেন বান্দরবানের ১০০ নারী

অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার