ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:২৩ পিএম

জ্বালানির দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: মিয়া গোলাম পরওয়ার

জ্বালানির দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: মিয়া গোলাম পরওয়ার

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন করে সংকট সৃষ্টি করবে এবং তাদের দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।’

জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে। এমনিতেই দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সংসারের ব্যয় মেটাতে মানুষকে হিমশিম খেতে হচ্ছে।’

তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু মোটরযান ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি পরিবহন ও উৎপাদন ব্যবস্থার অন্যতম প্রধান উপাদান হওয়ায় এর দাম বাড়লে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, কলকারখানার উৎপাদন ব্যয় এবং ব্যবসা-বাণিজ্যের খরচ বাড়বে। এর ধারাবাহিকতায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও অন্যান্য পণ্যের দাম বাড়বে। শেষ পর্যন্ত এর বোঝা বহন করতে হবে সাধারণ জনগণকেই।’

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকারের উচিত ছিলো জনগণের ক্রয়ক্ষমতা, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির আয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার দায় সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেয়া কোনোভাবেই জনকল্যাণমূলক নীতি হতে পারে না।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির আগে সরকারকে বিকল্প ব্যবস্থা, ব্যয় সংকোচন, অপচয় ও অনিয়ম বন্ধ, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধ করতে হবে। শুধু মূল্য বাড়িয়ে সরকারি সংস্থার আর্থিক চাপ সামাল দেয়ার চেষ্টা করলে এর দীর্ঘমেয়াদি প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়বে।’

পরওয়ার বলেন, ‘জনগণের দুর্ভোগ লাঘব করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের পরিবর্তে বারবার মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।’

এছাড়া সরকারকে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও জানান মিয়া গোলোম পরওয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: মিয়া গোলাম পরওয়ার

দেশজুড়ে হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে হানিওয়েল গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

৪ ক্যাটাগরিতে পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

খুলনায় হোটেলে যুবকের মৃত্যু, কথিত স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ