ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:০৩ পিএম

ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। 
 
এ নিয়ে গত জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে সেপ্টেম্বরে ২০ দিনেই মারা গেছেন ৯৩ জন, যা মাসভিত্তিক হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
 
গত জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৩ হাজার ৬২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিয়েছেন। 
 
ডেঙ্গু আক্রান্তের হারে সবচেয়ে বেশি চট্টগ্রাম, তারপর খুলনা এবং ঢাকা বিভাগ। পাশাপাশি ঢাকার দুই সিটিতেও আক্রান্তের হার উল্লেখ করার মতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

তেলের দাম বাড়ায় কী ভাবছেন সাধারণ জনগণ?

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

বগুড়ার কাহালু উপজেলা আ‘লীগের সহ-সভাপতি বদের খাঁন গ্রেফতার

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় চীন-তাইওয়ানের ৬ নাগরিক তিন দিনের রিমান্ডে

কে জানতো আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক ঘুঁটি, চিঠিতে মরিয়ম