ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১২ এএম

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম

মফস্বল ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে গাবুরা ইউনিয়নের সরদার পাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় স্বজন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরিয়ম খাতুনের মৃত্যুর পর সোমবার রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা থেকে সড়কপথে তার মরদেহ নিয়ে স্বজনরা সাতক্ষীরার গাবুরায় পৌঁছান। মরদেহ পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে কবর প্রস্তুত করে রাখা হয়েছিল।

পরবর্তীতে ধর্মীয় অনুশাসন অনুযায়ী গোসল ও জানাজা নামাজ শেষে একটায় পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

আরও পড়ুন

দাফন ও জানাজা অনুষ্ঠানে মরিয়ম খাতুনের পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় গ্রামবাসী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় এমপি গাজী নজরুল ইসলামের নামে বরাদ্দ করা ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়