ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ এএম

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে ২ জনের মৃত্যু

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :  জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে দুইজনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে দেশটির এয়ারলাইন্স ১৩৫টি ফ্লাইট বাতিল করেছে। আর গতকাল অল নিপ্পন এয়ারওয়েজ বাতিল করে আরও ১৪০টি ফ্লাইট। এর ফলে বিমানবন্দরগুলোতে আটকা পড়েন বহু যাত্রী। খবর আল জাজিরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের রাজধানীর কাছাকাছি কাতসুউরা থেকে প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণে আঘাত হানে টাইফুনটি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল)। এতে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে, ঝড়ের প্রভাবে টোকিও ও আশপাশের এলাকায় ব্যাপক বন্যা, ভূমিধস ও যোগাযোগ বিপর্যয় দেখা দিয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ১৯ লাখের বেশি মানুষকে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, আজ ভোরের দিকে ঝড়টি উপকূল থেকে সরে উত্তর-পূর্বের সমুদ্রের দিকে যাওয়ার সময় এর গতি কিছুটা কমে আলেউশিয়ান দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছিলো।

আরও পড়ুন

এছাড়াও এই সময়ে বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তা তাকুয়া হোসোমি ।

প্রসঙ্গত, চলতি বছরে জাপানে আঘাত হানা এটি ২৫তম টাইফুন। মূলত গ্রীষ্মের শেষভাগ ও শরতের শুরুর দিকে জাপানে প্রায়ই শক্তিশালী টাইফুন দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে ২ জনের মৃত্যু

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী