ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৮:০২ পিএম

বগুড়ার আদমদীঘিতে অপহৃত তরুণী একদিন পর উদ্ধার গ্রেফতার ১

বগুড়ার আদমদীঘিতে অপহৃত তরুণী একদিন পর উদ্ধার গ্রেফতার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে সতের বছরের এক তরুণীকে অপহরণের একদিন পর উদ্ধার করে সাদিকুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদিকুল ইসলাম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের শিতলাই গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

গত সোমবার রাত ১২ টায় শিতলাই গ্রাম থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধারও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। পরদিন আজ মঙ্গলবার (৪ আগস্ট) গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে বলে তদন্তকারি উপ পরিদর্শক আব্দুর রহমান জানান।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার চলতি বছর এসএসসি পরীক্ষা দেয়া ওই তরুণীকে শিতলাই গ্রামের সাদিকুল ইসলাম বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো। ঘটনাটি ওই তরুণী তার বাবাকে জানালে তিনি গ্রেফতারকৃত সাদিকুল ইসলামের অভিভাবকদের বিষয়টি অবগত করে কোন সুরাহা হয়নি।

আরও পড়ুন

গত রোববার সকাল ১০টায় ওই তরুণী বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়ে যাবার পথে সাদিকুল ইসলাম ও তার সহযোগী জোড়পুর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে গত সোমবার রাতে সাদিকুল ইসলামের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ রাতেই অপহৃত তরুণীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের উদ্যোগে জবিতে মৌসুমি ফল উৎসবের আয়োজন

জ্বালানি খাত বেসরকারিকরণ সার্বভৌমত্বের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই স্মৃতি জাদুঘরে পরিকল্পিত ভাবে আ. লীগের ইতিহাস দেখানো হয়েছে

বগুড়ায় এসে দইয়ের স্বাদ নিলেন পলাশ, প্রত্যয় হিরন, তাশরিফ

জাদুঘরে রাখা লাল ফোনে হাসিনার নির্দেশনা শুনে হতবাক দর্শনার্থীরা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ এমপি