ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৮ পিএম

কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার : কাজী রফিক এমপি

কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার : কাজী রফিক এমপি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান এবং কর্মমুখী শিক্ষা। একজন শিক্ষার্থী যদি তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি একটি ব্যবহারিক বাস্তব দক্ষতা অর্জন করতে পারে, তাহলে তার সামনে চাকরির সুযোগ তৈরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার, নিজের কর্মসংস্থান তৈরি করার এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি হয়।

আর সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ শুরু করেছে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের দক্ষ করে তোলা, প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করা। প্রযুক্তি নির্ভর বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কাজের উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য। বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি। যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। আমরা চাই— সারিয়াকান্দি থেকে দক্ষ তরুণ তৈরি হোক, উদ্যোক্তা তৈরি হোক এবং দেশের উন্নয়নে দক্ষ জনশক্তি তৈরী হোক।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বগুড়া সারিয়াকান্দিতে হেমায়েতুন্নেছা মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সাবেক সেনা কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শওকাত উল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মনোয়ারা বেগম।

আরও পড়ুন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, এভারকেয়ার হাসপাতালের গ্রুপ ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ, স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ জুলফিকার রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার : কাজী রফিক এমপি

গাইবান্ধার পলাশবাড়ীতে সাবেক ইউপি সদস্যের মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল-শজিমেক সড়কের ইডিসিএল মোড় : পথচারী ও রোগীদের প্রাণঘাতী 'ব্ল্যাক স্পট'

পঞ্চগড়ের আটোয়ারীতে আগাছানাশক স্প্রে করে ১৫ বর্গাচাষির ফসল নষ্ট