ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৮:০৪ পিএম

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ : শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে শেরুয়া স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত জামিল শেখ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল মাঠে ফুটবল ম্যাচ চলাকালে খেলার একপর্যায়ে গোল দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে পরে তা হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের সময় জামিল শেখ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে প্রতিপক্ষের খেলোয়াররা তার পেটে লাথিসহ এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে সে অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসাপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, খেলাধুলাকে কেন্দ্র করে এ ধরণের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যেন এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খাত বেসরকারিকরণ সার্বভৌমত্বের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই স্মৃতি জাদুঘরে পরিকল্পিত ভাবে আ. লীগের ইতিহাস দেখানো হয়েছে

বগুড়ায় এসে দইয়ের স্বাদ নিলেন পলাশ, প্রত্যয় হিরন, তাশরিফ

জাদুঘরে রাখা লাল ফোনে হাসিনার নির্দেশনা শুনে হতবাক দর্শনার্থীরা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ এমপি

ইয়েমেনে সরকারি বাহিনীর ক্যাম্পে হুথিদের হামলা, ৩০ সেনা নিহত