ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৮:১২ পিএম

বগুড়ার আদমদীঘিতে ৪০ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার 

বগুড়ার আদমদীঘিতে ৪০ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলতাফ হোসেন (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার মালশন কফিলপাড়া গ্রামের মৃত রফিক প্রামানিকের ছেলে। গতকাল সোমবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, আদমদীঘির মালশন কফিলপাড়ায় আলতাফ হোসেন নামে ওই মাদক কারবারি তার বাড়ি থেকে মাদক বেচাকেনা করছে, এমন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা করে আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

অস্ত্রভান্ডার নিয়ে তথ্য ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের

বিএনপির সংসদ সদস্য বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

নতুন বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার