ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ১০:৩৪ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক চলছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক চলছে, ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আজ শনিবার (১ আগস্ট)  সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। ঢাকায় পৌঁছে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এরপর গত শুক্রবার (৩১জুলাই) তিনি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির ও মানবিক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। উখিয়া উপজেলা সদরের একটি ক্যাফেতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সার্জিও গোর এই সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, সফর চলাকালে দু’দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজই সিদ্ধান্ত নিতে পারে বিএনপি

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক চলছে

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৩

সেউটা সীমান্তে অভিবাসীদের ঢল, নিহত ৫৭

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিল শান্তরা