ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ চিঠি হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানকে পাঠানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নির্দেশক্রমে সভাপতি মনোনয়ন প্রদান করা হলো।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দীর্ঘদিন অসুস্থ হয়ে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি বলে দলীয় সূত্রে জানা যায়।
আরও পড়ুনগত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলেও উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে মালয়েশিয়ায় নেয়া হয়। সবশেষ সেখানেই চিকিৎসা নিচ্ছেন মির্জা আব্বাস।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1785497421.jpg)