ঢাকায় মার্কিন বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে একটি বৈঠক করেছেন।
আজ শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গর। এটি তার প্রথম বাংলাদেশ সফর। সফরের শুরুর দিন গর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। আজ তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। শনিবার তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
আরও পড়ুনউল্লেখ্য, সার্জিও গর ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্বের পাশাপাশি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1785506952.jpg)





