গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারির কারাদণ্ড
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : পলাশবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সাইনদহ বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো, উপজেলার আকবরনগর গ্রামের সাহাদত ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসাদুল ইসলামের দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক সেবনের পাশাপাশি কারবারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
আরও পড়ুনপরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পলাশবাড়ী থানার এসআই সামিউল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
মন্তব্য করুন







