ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ১০:৩৫ পিএম

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ

স্টাফ রিপোর্টার: গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে দলটি।

আজ শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দপ্তর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর শৃঙ্খলাভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সম্মান ও ভাবমূর্তি বিনাশী মন্তব্যের অভিযোগ উঠেছে।

বিষয়টি বিবেচনা করে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাঁকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

আরও পড়ুন

নোটিশে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে পরবর্তী চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা উল্লেখ করে নোটিশ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারির কারাদণ্ড

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে শহিদ জুলাই যোদ্ধার বাড়িতে খাদ্য প্রতিমন্ত্রী

ফ্যাসিবাদী ধারায় নয়, জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে : কিশোরগঞ্জে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় বন্ধন এস এ এস এগ্রো ফুডস কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা