ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ০৮:৪৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না: সাইফুল হক

জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না: সাইফুল হক

অতীতের অনেক বিপ্লব ও গণঅভ্যুত্থান হটকারিতা, সহিংসতা ও আত্মঘাতী তৎপরতার কারণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, রাজনৈতিক মতবিরোধ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়লে ‘অপশক্তি’ সেই সুযোগ নিতে পারে।

আজ শুক্রবার (৩১ জুলাই) বিকালে রাজধানীর নাখালপাড়ার আহরিকা হোটেল মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সাইফুল হক এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, বিশ্বের ইতিহাসে অনেক বিপ্লব ও অভ্যুত্থান অতিমাত্রায় বাড়াবাড়ি, নৈরাজ্য ও আত্মঘাতী কর্মকাণ্ডের কারণে ব্যর্থ হয়েছে। কোথাও কোথাও সেই বিপ্লবই তার নেতা ও অংশগ্রহণকারীদের গ্রাস করেছে। তাই জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এক ধাপে সবকিছু অর্জনের চিন্তা বাস্তবসম্মত নয়। একই সঙ্গে জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, বহু মানুষের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি বলেন, জুলাইয়ের মালিকানা নিয়ে যে প্রতিযোগিতা চলছে, তা শহীদদের প্রতি অসম্মান। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জুলাইয়ের চেতনা বাস্তবায়নে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সংগঠক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলী, শ্রমিকনেতা জাকির হোসেন তালুকদার, মকবুল হোসেন ও আজাদ হোসেন হৃদয়।

সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই সদস্য বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না: সাইফুল হক

গাজীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই মাদরাসার শিক্ষার্থী শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে ফেরিঘাট দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার, অপহৃত ছাত্র উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট, গ্রেফতার ১