ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে ফেরিঘাট দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া মিয়াজ উদ্দিনের(৬২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কড়িকান্দি ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মিয়াজ উদ্দিন নরসিংদী জেলার সদর উপজেলার ভৌকাদি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
উদ্ধারকারী দলে ছিলেন, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের (নৌ) লিডার মো. হারুনুর রশীদের নেতৃত্বে একটি এবং আড়াইহাজার ফায়ার স্টেশন, নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি দলও সেখানে উপস্থিত ছিল।
শুক্রবার ভোর ৫টা থেকে চেষ্টার পর বিকেল ৪টায় লাশ মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হারুনুর রশীদ আক্ষেপ প্রকাশ করে বলেন, ঘাটে কোনো লাইটিং বা লাইফ জ্যাকেটের ব্যবস্থা নেই, যা চরম ঝুঁকিপূর্ণ।
আরও পড়ুনবাঞ্ছারামপুর মডেল থানা ও নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কুমিল্লা জেলার প্রায় ১২ উপজেলার মানুষ এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





