ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৮:৪৯ পিএম

বগুড়ার গাবতলীতে ধর্ষণচেষ্টা মামলায় একজনের সাত বছরের কারাদন্ড 

সংগৃহীত,বগুড়ার গাবতলীতে ধর্ষণচেষ্টা মামলায় একজনের সাত বছরের কারাদন্ড 

কোর্ট রিপোর্টার : বগুড়ার গাবতলীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে দায়েরকৃত নারী নির্যাতনের মামলার রায়ে অভিযুক্ত পলাতক আসামি আজিজুলকে (৩৬) ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। পলাতক ওই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে এবং গ্রেফতারের পর থেকে তার সাজা কার্য়কর হবে। এই মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। 

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক এএসএম তাসকিনুল হক বৃহস্পতিবার এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলা নতুনপাড়া (উত্তরপাড়া কালি) বাসিন্দা মোখছেদার রহমানের ছেলে আজিজুল ওই গৃহবধূকে উত্যক্ত করে আসার এক পর্যায়ে বিগত ২০১৬ সালের ২৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণচেষ্টা ও মারপিট করে। গৃহবধূর চিৎকারে লোকজন এগিয়ে আসলে আজিজুল পালিয়ে যায়। এ ব্যাপারে ওই গৃহবধূ এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে ওই ট্রাইব্যুনালের পিপি এড. মোজাম্মেল হক এবং আসামি পক্ষে এড. আব্দুল জলিল আকন্দ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে ধর্ষণচেষ্টা মামলায় একজনের সাত বছরের কারাদন্ড 

১

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু

২

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

৩

সরবরাহ সংকটের অজুহাতে বগুড়ার বাজারে সবজির দামে আগুন

৪

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় গভীর রাতে রেলের সিগন্যাল বক্সে আগুন

৫

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

৬