প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৭:৫৭ পিএম
বগুড়ায় নাশকতাসহ ৩ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
বগুড়ায় নাশকতাসহ ৩ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় নাশকতাসহ তিন মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সাগর সরদার (৩২)কে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে পুলিশ সদরের বুজরুকবাড়িয়া অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান,গ্রেফতারকৃত সাগর সরদার বগুড়া সদরের বুজরুকবাড়িয়া গ্রামের বাদশা সরদারের ছেলে। এছাড়া সে যুবলীগ ২০ নম্বর ওয়ার্ড কমিটির সক্রিয় সদস্য। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন

_medium_1795097065.jpg)






