ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৭:১০ পিএম

মহাসড়কে শীত ও কুয়াশায় নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে বগুড়া রোড জোনের  প্রস্তুতি

সংগৃহীত,মহাসড়কে শীত ও কুয়াশায় নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে বগুড়া রোড জোনের  প্রস্তুতি

শহর প্রতিনিধি : শীত ও কুয়াশায় সড়ক ও মহা সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য বগুড়ায় রোড জোন নির্ধারণ করা হয়েেেছ । সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া রোড জোনের বয়স তিন মাস পেরিয়েছে। ৮ আগস্ট উদ্বোধন হওয়া এই জোনের আওতায় রয়েছে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক। এই শীতেইজোনের প্রথম বড় পরীক্ষা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে ৪ থেকে ৬ টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে, যার ২ থেকে ৩টি তীব্র। শেষরাত থেকে সকাল পর্যন্ত, বিশেষ করে নদী অববাহিকায়, মাঝারি থেকে ঘন কুয়াশার আশঙ্কা আছে। এই সময়েই দূরপাল্লার বাস, ট্রাক ও শ্রমিকবাহী যান সবচেয়ে বেশি চলে।

হাইওয়ে পুলিশের তথ্যমতে, উত্তরবঙ্গের অন্তত ১১ জেলার যানবাহন প্রতিদিন বগুড়া হয়ে চলাচল করে। অপর দিকে ২০২৫ সালে বগুড়া জেলায় সড়কে অন্তত ১২০ জন নিহত হয়েছেন যা মাসে গড়ে প্রায় ১০ জন। হাইওয়ে পুলিশের হিসাবে রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জে ওই বছর মহাসড়কে নিহত হয়েছেন ৩৩১ জন এবং আহত হন ২৪৬জন । 

জোন উদ্বোধনের আগের দিন ৭ আগস্ট ভোর সাড়ে ৫টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস সড়কের পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। এতে সাতজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন।
হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, কুয়াশার জন্য ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঝুঁকিপূর্ণ স্থান এবং নির্মাণাধীন ও ডাইভারশন অংশে আলাদা টহল-সূচি করা হয়েছে। বারোপুর ও আড়িয়া বাজারের মতো স্থানে প্রতিফলক চিহ্ন, রোড স্টাড, সতর্কতা-বাতি ও গতিসীমা-সংকেত বসানোয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। ছিলিমপুর ও তিন মাথাসহ ওভারপাসের আগে-পরে বিকল ট্রাক দ্রুত সরানো এবং ফিটনেসবিহীন যানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। জরুরি উদ্ধারে সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় ২৪ আগস্ট ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও হাইওয়ে পুলিশের জন্য ৮০টি টহল মোটরসাইকেল দেওয়া হয়েছে।
পুলিশের তালিকায় শীতে ঝুঁকি বাড়ানোর কারণ অতিরিক্ত গতি, ফিটনেসবিহীন যান, মহাসড়কে বিকল বা দাঁড়ানো ট্রাক এবং মোটরসাইকেল-সিএনজির সরাসরি মহাসড়কে ওঠা। চালকদের জন্য নির্দেশনা, হেডলাইট জ্বেলে ধীরে চালানো।

তিনি জানান, চলতি বছর শুধু হাইওয়েতে ২০০ মামলায় ৫ কোটি ১৭ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছাতে কখনো দেরি হলেও তা অনিচ্ছাকৃত, আর যান চলাচল দ্রুত স্বাভাবিক করার মতো পর্যাপ্ত র‌্যাকার আছে। এআই ক্যামেরা বসানোর বিষয়টি দেখছে বিআরটিএ।

আরও পড়ুন

মহাসড়কে যাত্রীবাস চালক মোহাম্মদ আলী জানান, জীবিকা ও যাত্রীর প্রয়োজনে শীত-কুয়াশাতেও তাঁদের চলতে হয়, তাঁরা বাতি জ্বালিয়ে চলার চেষ্টা করেন। তাঁদের অভিযোগ, দুর্ঘটনায় সাধারণ মানুষ আগে সাহায্য করেন, হাইওয়ে পুলিশ, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিস আসে অনেক দেরিতে।

বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী হিরু জানান, চালক-হেলপারদের সঙ্গে নিয়মিত সচেতনতা সভা হয়, দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশের চাহিদামতো জনবলও দেওয়া হয়।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে শীত ও কুয়াশায় নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে বগুড়া রোড জোনের  প্রস্তুতি

১

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

২

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলের সংঘর্ষে ২ সহোদরের মৃত্যু

৩

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের  গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

৪

মিয়ানমারে পাচারের সময় হাতিয়ায় ১৭ হাজার কেজি সিমেন্টসহ আটক ৯

৫

এমটিবি-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় মেধাবী ছাত্রীদের মাঝে এমটিবি ফাউন্ডেশনের ‘স্বপ্নসারথি’ সাইকেল বিতরণ

৬