নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১
ময়মনসিংহের নান্দাইলে সিএনজিচালিত থ্রিহুইলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাভার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল থেকে ত্রিশাল সদরগামী একটি থ্রিহুইলার সাভার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রিহুইলারটি উল্টে যায়। এ সময় চালক রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তিনি ত্রিশাল উপজেলার ইবাদআলীর ছেলে।
আরও পড়ুনএ ঘটনায় মোস্তাকিম, ইমরান, তানিয়া, আলভী, ইমন, রুহুল আমিন ও ইব্রাহিম নামের সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। পিকআপের চালককে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








