ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৬:০৮ পিএম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ,অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ পোশাক কারখানা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ,অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ পোশাক কারখানা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বন্ধ থাকা কারখানাগুলো বাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম ও মহাসড়কে যান চলাচল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। কারখানাগুলোয় শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন চললেও নতুন করে শ্রমিক বিক্ষোভ বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছেন। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

গাজীপুর শিল্পাঞ্চল-২’র পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিভিন্ন কারণে বৃহস্পতিবার ৫০টি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। এ ছাড়া পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্য কারখানাগুলোয় সকাল ৮টা থেকে উৎপাদন কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ, থানা-পুলিশ, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ,অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ পোশাক কারখানা

১

কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

২

জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

৩

বরগুনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ আসামির যাবজ্জীবন

৪

খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক

৫

ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

৬