ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৫:৫৩ পিএম

বরগুনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ আসামির যাবজ্জীবন

বরগুনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ আসামির যাবজ্জীবন

বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঘটনার প্রায় ১৩ বছর পর বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বরগুনার নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকার নুরু মাঝির ছেলে নান্না, একই ইউনিয়নের শিয়ালিয়া এলাকার ইউসুফ চৌকিদারের ছেলে মো. জাফর ও এম বালিয়াতলী ইউনিয়নের রুস্তমের ছেলে কবির।

মামলার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী শিয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয়ে যাতায়াতের পথে আসামিরা বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিতেন। এর ধারাবাহিকতায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তাকে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন আসামিরা। এ ঘটনায় বরগুনা থানায় মামলা দায়ের করা হয়। 

আরও পড়ুন

বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করেন। তবে ঘটনার পর মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত দীর্ঘ ১৩ বছর অতিবাহিত হওয়া আসামিদের দীর্ঘদিন হাজতবাস, পূর্বে কোন মামলা না থাকা এবং তাদের বর্তমান বয়স বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

আদেশে আরও বলা হয়, প্রত্যেক আসামির কাছ থেকে আদায় করা ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের অর্থ ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী মোসা. সনিয়া আক্তারকে প্রদান করতে হবে। অর্থদণ্ডের টাকা পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক এবং নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ট্রাইব্যুনালে জমা দেয়ার জন্য বরগুনার জেলা কালেক্টরকে নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ আসামির যাবজ্জীবন

১

খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক

২

ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

৩

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতার আহ্বান প্রতিমন্ত্রীর

৪

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনকে রিমান্ডে চায় সিআইডি

৫

মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬