ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৫:২৪ পিএম

মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে ফয়সাল মিয়া (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ফয়সাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আবু সাঈদের ছেলে। তার বন্ধু জিয়া উদ্দিন একই উপজেলার বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামের হারিজ মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই মফিজ মিয়া জানান, জিয়া উদ্দিনের মা তাদের ছোট ছেলেকে খবর দেন। পরে তারা জিয়া উদ্দিনের বাড়িতে গেলে তার মা ঘরের তালা খুলে দেন। ঘরে ঢুকে তারা ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পর থেকে জিয়া উদ্দিনের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

মফিজ মিয়া আরও অভিযোগ করেন, জিয়া উদ্দিনের কাছে তার ভাইয়ের প্রায় দুই লাখ টাকা পাওনা ছিল। ওই টাকা চাইতে গেলে জিয়া উদ্দিনকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। পাওনা টাকার বিরোধের জেরে তার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, নিহতের বন্ধুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার, পুলিশের টহল ও চেকপোস্ট

২

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩

গোপালগঞ্জে একটা বিএনপি কর্মীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না: পাটওয়ারী

৪

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

৫

খুলনার শিববাড়ি মোড়ে বিএনপির ব্যানারে অগ্নিসংযোগ

৬