ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৬:৩১ পিএম

গোপালগঞ্জে অস্থিরতা : খুলনাসহ কয়েক রুটে ট্রেন চলাচল বন্ধ

গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহড়ার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে জেলাটিতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ হয়ে খুলনাগামী ট্রেনের চলাচলও বন্ধ রয়েছে। সব মিলিয়ে আন্তঃনগর, কমিউটার ও লোকাল মিলে চারটি ট্রেনের চলাচল বন্ধ ও রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল বুধবার থেকে এসব ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে। যাত্রী ও ট্রেনের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল ও রুট সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে খুলনা-ঢাকা-বেনাপোল রুটের আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেনটি সকালে খুলনা থেকে ঢাকায় আসে। পরে ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে বেনাপোল যাওয়ার কথা এবং সেখান থেকে আবার খুলনায় যায় ট্রেনটি। তবে বুধবার ট্রেনটি খুলনা থেকে ঢাকায় এলেও ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে আটকে যায়। পরে এর যাত্রা বন্ধ রাখা হয়। আজ বৃহস্পতিবারও ট্রেনটি চলাচল করেনি। 

রেল কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জের পাশাপাশি নড়াইলেও সমস্যা থাকায় ট্রেনটির চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা ও রাজবাড়ী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। বুধবার ট্রেনটি রাজবাড়ীর কালুখালী পর্যন্ত যাওয়ার পর আর সামনে এগোতে পারেনি। পরে সেখান থেকেই ট্রেনটিকে চাঁপাইনবাবগঞ্জে ফিরিয়ে নেওয়া হয়। আজ থেকে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে কালুখালী পর্যন্ত চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঢাকা ও গোপালগঞ্জ রুটে চলাচলকারী ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেনের চলাচলও সাময়িক বন্ধ রাখা হয়েছে। গত ১০ আগস্ট স্থানীয় সংসদ সদস্যদের চাহিদার ভিত্তিতে চালু হওয়া ট্রেনটি প্রতিদিন একবার ঢাকা থেকে গোপালগঞ্জে যাওয়া আসা করে। গতকাল বুধবার ঢাকা থেকে ছেড়ে ভাঙ্গা পর্যন্ত যাওয়ার পর ট্রেনটি আটকে যায়। পরে যাত্রীদের চাপাচাপিতে গোপালগঞ্জের কাশিয়ানী পর্যন্ত গিয়ে ঢাকায় ফিরে আসে। এ কারণে আজ ট্রেনটি চালানো হয়নি।

আরও পড়ুন

অন্যদিকে রাজবাড়ী থেকে কালুখালী হয়ে গোপালগঞ্জের গোবরা পর্যন্ত চলাচলকারী একটি লোকাল ট্রেনের যাত্রাও আপাতত সীমিত করা হয়েছে। ট্রেনটি এখন গোবরা পর্যন্ত না গিয়ে কালুখালী থেকেই ফিরে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

১

গোপালগঞ্জে অস্থিরতা : খুলনাসহ কয়েক রুটে ট্রেন চলাচল বন্ধ

২

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

৩

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাবি ছাত্রদলের ২০ টাকায় বই ও গাছ বিতরণ

৫

ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০

৬