ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৭:৫৪ পিএম

রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।  তিনি বলেন, আমরা এই রায়কে স্বাগত জানাই এবং এতে সন্তুষ্ট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইসিজের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে

হুমায়ুন কবির বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, আইসিজে এই প্রথমবারের মতো জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে নিন্দা জানিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা জানানো হয়েছে।

আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে অধিকারের এমন গুরুতর লঙ্ঘনের জন্য রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের নিন্দা জানানোর ঘটনা প্রথম।

আরও পড়ুন

রায়ের ইতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণের বিষয়টিও এতে এসেছে। এ ছাড়া এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক ফলাফলের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশের জন্যও এর কিছু ইতিবাচক প্রভাব রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সামনে কিভাবে এগোনো হবে, সে ক্ষেত্রেও আইসিজের এ রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। রায়ের বিস্তারিত বিষয় আগামীকাল ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মা হচ্ছেন কিয়ারা

১

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসাইনের পিতার ইন্তেকাল

২

বগুড়ায় নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

৩

ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

৪

বগুড়ায় নাশকতাসহ ৩ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

৫

রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬