রাজধানীর বসুন্ধরা থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা আটক
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আতিয়ার রহমান হাবুকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে গুলশান গোয়েন্দা পুলিশ (ডিবি) বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
তিনি দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দর্শনায় নিজ ঠিকানা ছেড়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাড়িতে আত্মগোপনে ছিলেন।
আরও পড়ুনআটক আতিয়ার রহমান হাবু (৫৫) দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_original_1790485455_original_1790657512_medium_1795092324.jpg)


_medium_1795072038.jpg)