ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৭:২৬ পিএম

বগুড়ায় মাদককারবারি দিলুর ৭ বছরের জেল ও জরিমানা

সংগৃহীত,বগুড়ায় মাদককারবারি দিলুর ৭ বছরের জেল ও জরিমানা

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে হেরোইনসহ গ্রেফতাকৃত আসামি দেলোয়ার হোসেন ওরফে দিলুকে ৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সে বগুড়া মহানগরের চকসুত্রাপুরের আবুল কাশেমের ছেলে। সে জামিনে যাওয়ার পর থেকে পলাতক রয়েছে এবং গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে। বৃহস্পতিবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৪ এর বিচারক মো. আফাজ উদ্দিন এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বিগত ২০১২ সালের ২৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদর থানার তৎকালীন এসআই এনায়েত কবির সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ডিউটিকরাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে মহানগরের নামাজগড় চাচা পাগলা মাজারের সামনে রাস্তা থেকে ওই আসামি দেলোয়ার হোসেন ওরফে দিলুকে গ্রেফতার করে। এরপর দিলুর হেফাজত থেকে ২০ পুরিয়ায় হেরোইন উদ্ধরসহ জব্দ জব্দ করা হয়। তাকে বগুড়া সদর থানায় সোপর্দ করে এব্যাপারে এসআই এনায়েত কবির বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদককারবারি দিলুর ৭ বছরের জেল ও জরিমানা

১

‘মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে’

২

বগুড়ায় ছাত্রদলের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩

মহাসড়কে শীত ও কুয়াশায় নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে বগুড়া রোড জোনের  প্রস্তুতি

৪

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

৫

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলের সংঘর্ষে ২ সহোদরের মৃত্যু

৬