ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ১২:৩৫ এএম

গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত, গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম

সরকারকে পাঁচ বছর পূর্ণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হবিগঞ্জে হামলায় আহত আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখও ঝুঁকিতে রয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত চোখে দৃষ্টি ফেরার সম্ভাবনা খুবই কম। বোর্ড সভার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তিনি অভিযোগ করেন, হামলার তিন দিন পার হলেও সরকারের পক্ষ থেকে আলিফের খোঁজ নেওয়া হয়নি। তার দাবি, ভিডিও ফুটেজে হামলার ঘটনা স্পষ্ট এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের কর্মসূচিতে হামলার পরও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেন, সিলেট, কুড়িগ্রাম, সাভার ও কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থানে এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যদি সরকার মনে করে এভাবে পাঁচ বছর পার করবে, সেই সুযোগ দেওয়া হবে না। তার দাবি, দেশের ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না।

আরও পড়ুন

সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাস ও সিএনজির গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দ্রব্যমূল্য বাড়বে, শিল্প উৎপাদন ব্যাহত হবে এবং মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে। আবাসিক গ্যাসের দামও বাড়ানোর প্রস্তুতি চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, দেশে বিনিয়োগ কমছে, শিল্পকারখানা বিদ্যুৎ সংকটে রয়েছে এবং ব্যবসায়ীরা প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দিয়ে রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন।

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ সিদ্ধান্ত হলে ঢাকা শহরের মানুষও দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে।

তিনি আরও বলেন, সরকার আলিফের পাশে নেই। তবে গণঅভ্যুত্থানের শক্তি, বিরোধী রাজনৈতিক দল এবং দেশের মানুষ আলিফের পাশে রয়েছে। সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জনগণকে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম

পরিচ্ছন্নতা দেখতে ঢাকা উত্তর সিটির সড়ক ঘুরলেন প্রধানমন্ত্রী

ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে বগুড়ায় জামায়াতের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত