ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ১২:২০ এএম

ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

ছবি : সংগৃহীত, ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হলেও প্রাণে বেঁচে গেছেন মোটরসাইকেলচালক শেখ শিহাব।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং শিহাব-ফারজানা দম্পতির ২২ মাস বয়সী কন্যাশিশু। তারা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, শেখ শিহাব মোটরসাইকেলে স্ত্রী, শ্যালিকা ও শিশুকন্যাকে নিয়ে খুলনার দিঘলিয়া থেকে কালিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুই নারী নিহত হন। শিহাব সামান্য আহত হন।

আরও পড়ুন

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে বগুড়ায় জামায়াতের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাবনার সুজানগর হাসপাতালপাড়া সড়কের বেহাল দশা

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস