ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ১১:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পিকআপ বোঝাই ১৫৮টি চায়নাদুয়ারী জালসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জে পিকআপ বোঝাই ১৫৮টি চায়নাদুয়ারী জালসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি পিকআপ বোঝাই ১৯টি বস্তায় ১৫৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জালসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, জেলার নাচোল উপজেলার আজইল গ্রামের বজলুর রহমানের ছেলে ও পিকআপ চালক মো. নাইম (২৬) এবং জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের মো. মাইনুল ইসলামের ছেলে মো. ফিরোজ (২৫)।

পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে পদ্মা নদর তীরবর্তী শাহজাহানপুর ইউনিয়নের নতুন ব্রিজের ওপর অভিযান চালায়। অভিযানে পিকআপ বোঝাই ১৯ বস্তা চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। ১৯ বস্তায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯ হাজার ৪৮০ ফুট দৈর্ঘ্যরে ১৫৮ পিস জাল পাওয়া যায়।

আরও পড়ুন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, জালগুলো ঢাকা থেকে শাহজাহানপুর আনা হচ্ছিল। এ ঘটনায় থানায় মৎস্য আইনে মামলা হয়েছে। আসামিদের গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পিকআপ বোঝাই ১৫৮টি চায়নাদুয়ারী জালসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের হরিপুরে লোকালয়ে ঘুরছে বানর

পঞ্চগড়ে অপপ্রচারের বিরুদ্ধে এক তরুণীর সংবাদ সম্মেলন

পাবনার চাটমোহরে শতাধিক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

রংপুরের তারাগঞ্জে পথ হারানো দুই শিশুকে ফিরিয়ে দিল পুলিশ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ গ্রেফতার ১