ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০১:০৭ এএম

কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির

ছবি : সংগৃহীত, কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির

হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, কোনো সরকারই স্থায়ী নয়, তাই ক্ষমতাসীনদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হামলায় আহত আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান আহত আলিফের চিকিৎসার খোঁজ নেন, তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আলিফ ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা শাখার সংগঠক ও হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হামলায় আহত হওয়ার পর তাকে ঢাকায় আনা হয় এবং বৃহস্পতিবার তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর আবার কাউকে চোখের দৃষ্টি হারানোর পরিস্থিতি কারও কাম্য নয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি বলেন, দেশের মানুষ নতুন করে রাজনৈতিক সন্ত্রাস বা দ্বিতীয় কোনো ফ্যাসিবাদের উত্থান মেনে নেবে না।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুর রহমান বলেন, রাজনৈতিক মতের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত। অপরাধ হলে আইনের আশ্রয় নেওয়া যেতে পারে, কিন্তু কারও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। তিনি প্রশ্ন তোলেন, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও এনসিপির কর্মসূচিতে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ পর্যন্ত কেন বাধা দেওয়া হয়েছিল।

এনসিপি নেতাদের বিরুদ্ধে ফোন চুরির মামলার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের অভিযোগ হাস্যকর। তার আশঙ্কা, প্রকৃত হামলাকারীদের বিচারের বদলে পাল্টা মামলার আসামিদের হয়রানি করা হতে পারে।

হাসপাতাল পরিদর্শনের সময় জামায়াতের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদ, আবদুল আউয়াল আজম, ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতা হাসান আল বান্না এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির

বগুড়ায় বিয়ে বাড়ির গেটে বকশিশ নিয়ে সংঘর্ষ, আহত ৩

গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম

পরিচ্ছন্নতা দেখতে ঢাকা উত্তর সিটির সড়ক ঘুরলেন প্রধানমন্ত্রী

ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত