ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০২:১৫ এএম

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

ছবি : সংগৃহীত, কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ককারাগারের ক্রমবর্ধমান চাপ কমাতে এবং আসক্ত বন্দিদের পুনর্বাসনের সুযোগ বাড়াতে নতুন আইন পাস করেছে ইতালি। নতুন আইনের আওতায় প্রায় ১৩ হাজার ৭০০ জন মাদক ও অ্যালকোহলাসক্ত বন্দি কারাগারের পরিবর্তে বাড়িতে থেকেই সাজা ভোগের সুযোগ পাবেন।

বুধবার ইতালির পার্লামেন্টে আইনটি ১৫৩ ভোটে পাস হয়। এর বিপক্ষে ভোট দেন ৪২ জন আইনপ্রণেতা, আর ভোটদানে বিরত থাকেন ৮২ জন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তকে 'একাধিক ফ্রন্টে বিজয়' হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য, এতে একদিকে কারাগারের অতিরিক্ত চাপ কমবে, অন্যদিকে আসক্ত বন্দিদের পুনর্বাসনের সুযোগও বাড়বে।

ইতালির বিচারমন্ত্রী কার্লো নর্দিও জানিয়েছেন, বর্তমানে দেশটির কারাগারগুলোতে প্রায় ৬৫ হাজার বন্দি রয়েছেন। নতুন আইনের ফলে ১০ হাজারের বেশি মাদকাসক্ত এবং প্রায় ৩ হাজার ৭০০ অ্যালকোহলাসক্ত বন্দি এর আওতায় আসতে পারেন।

আরও পড়ুন

অপরাধ দমনে কঠোর অবস্থানের জন্য পরিচিত মেলোনি সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক বিতর্কও তৈরি করেছে। তাঁর জোটের বাইরে থাকা ডানপন্থী দলগুলো অভিযোগ করেছে, সরকার অপরাধ দমনে আগের অবস্থান থেকে সরে এসেছে। অন্যদিকে বামপন্থী দলগুলো নীতিগতভাবে আইনের প্রতি সমর্থন জানালেও পুনর্বাসন কর্মসূচির জন্য বরাদ্দ তহবিলকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছে।

এদিকে বন্দি অধিকারবিষয়ক সংস্থা 'অ্যান্টিগোন' সরকারের হিসাব নিয়ে প্রশ্ন তুলেছে। সংস্থাটির দাবি, আইনে থাকা বিভিন্ন শর্ত এবং সীমিত অর্থায়নের কারণে ঘোষিত সংখ্যক বন্দি বাস্তবে এই সুবিধা নাও পেতে পারেন।

তবে ক্ষমতাসীন জোটের শরিক লিগ দলের এমপি সিমোনেত্তা মাতোনে বলেন, এই আইনের লক্ষ্য কারাগার খালি করা নয়। বরং আসক্তির চিকিৎসার মাধ্যমে অপরাধে পুনরায় জড়িয়ে পড়ার ঝুঁকি কমানোই এর মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিল শান্তরা

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না: রিজভী

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির

বগুড়ায় বিয়ে বাড়ির গেটে বকশিশ নিয়ে সংঘর্ষ, আহত ৩