ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০১:০৬ এএম

বগুড়ায় পাড়া মহল্লায় চলছে ফুটবল উৎসব

বগুড়ায় পাড়া মহল্লায় চলছে ফুটবল উৎসব

 শহর প্রতিনিধি(বগুড়া): ফিফা বিশ্বকাপ ফুটবল ম্যাচ ২০২৬ উদযাপনে বগুড়া মহানগরের পাড়া মহল্লায় চলছে ফুটবল উৎসব৷ আর্জেন্টিনা - স্পেনের এই মহারথ উপভোগ করতে দর্শকদের রাত দশটা থেকেই বিভিন্ন বড় পর্দার পয়েন্টগুলোতে অবস্থান করছেন।

সরেজমিনে মহানগরের সাতমাথা, জলেশ্বরীতলা, সূত্রাপুর, সেউজগাড়ী, গোহাইল রোড, খান্দার তিন রাস্তার মোড়, খান্দার বাজার, সিও অফিস, মাহবুবনগর, সেউজগাড়ী আমতলা মোড়, পালপাড়ার মন্দিরের সামনে, পুরান বগুড়া, কামারগাড়ী, জামিলনগর, জহুরুলনগর, বাদুরতলা, কোলনী, মালতিনগর বকসিবাজার মোড় সহ বেশীরভাগ মহল্লায় বিভিন্ন আকারের অস্থায়ী বড় পর্দার আয়োজন করেছেন ফুটবল প্রেমীরা৷

কয়েকটি এলাকার আয়োজকদের কথা বলে জানা যায়, খেলা দেখার পাশাপাশি তাদের রয়েছে আলু গোশত ঘাটি, তেহেরী, পোলাও মাংস, ভুনা খিচুড়ী সহ হরেক পদের খাবারের আয়োজন। এদিকে, সরকারি আজিজুল কলেজ ছাত্রদল জামিলনগর গেট এলাকার যাত্রী ছাউনীর পাশে শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে এলিডিস্ক্রীনের। চেলোপাড়া নতুন ব্রীজ পেরোলেই শাপলা চত্বরে দেখা মিলবে বগুড়া মহানগরের অন্যতম বড় দর্শক জমায়েতের।

আরও পড়ুন

আর্জেন্টিনা সমর্থকদের আশা তাদের জন্য চতুর্থ তারকা এনে দেবেন লিওনেল মেসি৷ ফুটবল ছন্দের এই জাদুকরের জন্য রয়েছে দেশকে নতুন আরেকটি বিশ্বকাপ ট্রফি আর তার ভক্তদের জন্য আরেকটি গোল্ডেন বুটসহ বল জয়ের আশা৷ ব্রাজিল সমর্থকরা আছেন নীরবে৷

সব আশঙ্কার অবসান ঘটিয়ে আজ রাতেই সারা দেশের ন্যায় বগুড়ার ফুটবল প্রেমীরা উপভোগ করবেন জমজমাট এক ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পাড়া মহল্লায় চলছে ফুটবল উৎসব

ঢাবির টিএসসি যেন আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স

সরকার জনগণের রায়ের বিরুদ্ধে ইউটার্ন নিয়েছে : মিয়া গোলাম পরওয়ার

নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে টিএসসিতে বহিরাগতদের প্রবেশ

বিনা বেতনে ১১ বছর শিক্ষকতা

নাটোরের লালপুরে নেশার টাকার জন্য ভাগ্নের বাইসাইকেল চুরি মামা গ্রেফতার