বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনের অপরাধে দুই যুবকের কারাদন্ড
স্টাফ রিপোর্টার : দুপচাঁচিয়ায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) তাদেরকে গ্রেফতার করে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলো, দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম বোড়াই গ্রামের মৃত আনিছার রহমানের ছেলে নেওয়াজ শরীফ (৩০) ও একই উপজেলার মহালদার গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বাপ্পি প্রামানিক (২৫)।
ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যদের সহযোগিতায় আজ রোববার (১৯ জুলাই) বিকেল সোয়া ৪ টার দিকে উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাদক বিরোধী অভিযানে নামে।
আরও পড়ুনঅভিযানকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই দুইজনকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে কারাদন্ড দেয়া হয়। আসামিদের মধ্যে একজনকে ২ মাসের কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানা এবং অপর আসামিকে ২০ দিনের কারাদন্ড ও ২০০০ টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
মন্তব্য করুন







