ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ১০:৫৬ পিএম

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৩ ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৩ ইউনিয়নের নতুন নাম ঘোষণা

স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি এবং নব গঠিত মোকামতলা ইউনিয়নের আলোচিত ২টি  ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে। গণশুনানির পর বগুড়া জেলা প্রশাসক নবগঠিত তিন ইউনিয়নের নতুন প্রস্তাবিত নাম ঘোষণা করেছেন।

আজ রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান নতুন নাম ঘোষণা করেন। নতুন প্রস্তাবিত নামগুলো হলো- বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের পরিবর্তে বেতগাড়ী ইউনিয়ন, মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের পরিবর্তে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের পরিবর্তে রহবল ইউনিয়ন। নাম পরিবর্তন নিয়ে গণশুনানী শেষে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত রেজুলেশন পাস হয় আজ রোববার (১৯ জুলাই)।

স্থানীয় সরকারের উপ-পরিচালক রাজিয়া সুলতানা জানান, জেলা প্রশাসনের সমন্বয় সভায় বগুড়ার তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে। তিনি বলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গণশুনানী করে সমন্বয় সভায় নাম গুলো উপস্থাপন করেন।

আরও পড়ুন

উপস্থাপনকরা নামগুলো প্রস্তাবিত নাম। উল্লেখ্য গত ১৪ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয় মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। এনিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২১ জুন তিন ইউনিয়নের নাম বদলাতে গণশুনানির আয়োজন করে স্থানীয় প্রশাসন। ২৩ ও ২৫ জুন দুই দফায় মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পাল্টাতে গণশুনানি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৩ ইউনিয়নের নতুন নাম ঘোষণা

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের যাবজ্জীবন

জবি ছাত্রদলের আয়োজনে ‘স্মরণে জুলাই, ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত

বগুড়ার কাহালুতে আগাছানাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চিকিৎসা শেষে বাড়ি ফিরে মারা গেল

নীলফামারীর ডিমলায় বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা ব্যাহত হচ্ছে পাঠদান

বগুড়ার সোনাতলায় শ্রমজীবি মানুষের হাতে কাজ নেই : দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দিশেহারা