বগুড়ার আদমদীঘিতে সার ডিলারে ১৫ হাজার টাকা জরিমানা গুদাম সিলগালা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : উত্তোলন করা সার গুদামে মজুত না পাওয়ায় আদমদীঘিতে মেসার্স কাশেম ইন্টারপ্রাইজের ১৫ হাজার জরিমানা ও তার গুদাম সিলগালা করা হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এই জরিমানা ও সিলগালা করেন। এসময় আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা যায়, আদমদীঘির মুরইল বাজারের সার ডিলার মেসার্স কাশেম ইন্টারপ্রাইজ কৃষকর মাঝে বিক্রির জন্য গত ১৫ জুলাই সরকারি গুদাম থেকে ২৫২ বস্তা রাসায়নিক ইউরিয়া সার উত্তোলন করে । সেই সার কড়ই বাজারে তার বিক্রয় কেন্দ্রে মজুত রাখেন। এদিকে উত্তোলনকৃত সার কৃষি অফিসকে অবহিত করে কৃষকদের মাঝে বিক্রি করার নিয়ম থাকলেও তিনি তা করেননি। গতকাল শনিবার সকালে গোপনে কড়ই গুদাম থেকে ভটভটি যোগে সার অন্যত্র সরিয়ে ফেলেন।
এ সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা কৃষি অফিসার জানতে পেরে আজ রোববার (১৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে কৃষি অফিসার ওই গুদামে গিয়ে দেখতে পান উত্তোলন করা ২৫২ বস্তা সারের পরিবর্তে সেখানে মাত্র ২৬ বস্তা সার রয়েছে।
আরও পড়ুনঅবশিষ্ট ২২৬ বস্তা সার তিনি গোপনে সরিয়ে ফেলেন। সরকারি নিয়ম অমান্য করে গুদাম থেকে সার সরিয়ে ফেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সার ডিলার মেসার্স কাশেম ইন্টাপ্রাইজের ১৫ হাজার টাকা জরিমানা ও গুদাম ঘর সিলগালা করেন।
আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল কাশেমের সরিয়ে ফেলা সারের কোন বিক্রি রশিদ দেখাতে পারেননি। তার বিষয়ে উপজেলা সার মনিটরিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
মন্তব্য করুন







