সমস্যার সৃষ্টি হচ্ছে মোকামতলার এইচএসসি পরীক্ষার্থীদের, যন্ত্রের বিকট শব্দ
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলায় কলেজ ও উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভবনের সামনে নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। যার ফলে কলেজে চলমান এইচ এস সি পরীক্ষার্থীদের চলাচলে সমস্যা হচ্ছে।
সরেজমিন দেখা যায় মোকামতলা মহিলা ডিগ্রী কলেজের সামনের মাঠে স্থানীয় নির্মান সামগ্রী ব্যবসায়ী বুলু মিয়া যন্ত্রের মাধ্যমে ইট ও পাথর ভেঙ্গে খোয়া তৈরি করে ওই মাঠেই স্তূপ করে রেখেছেন। যন্ত্রের বিকট শব্দে কলেজে চলমান এইচ এস সি পরীক্ষার্থীদের সমস্যার সৃষ্টি হয়ে থাকে।
ওই কলেজের পরীক্ষা কেন্দ্রের সচিব রফিকুল ইসলাম রানা জানান পরীক্ষা চলাকালীন খোয়াভাঙ্গা মেশিনের শব্দের কারণে পরীক্ষার্থীদের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ী বুলু মিয়া জানান, যেহেতু মাঠটি গাছ বেষ্টিত পরিত্যক্ত ছিলো তাই তিনি মালামাল রেখেছেন।
আরও পড়ুনউপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, কলেজ ও উপজেলা কার্যালয়ের ভবনের সামনে থেকে ওইসব নির্মাণ সামগ্রী অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন






