ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ১০:১৪ পিএম

বগুড়ার সোনাতলায় শ্রমজীবি মানুষের হাতে কাজ নেই : দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দিশেহারা

বগুড়ার সোনাতলায় শ্রমজীবি মানুষের হাতে কাজ নেই : দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দিশেহারা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় গত কয়েকদিনের অবিরাম বর্ষনে শ্রমজীবি মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। বর্তমানে তাদের হাতে কোন কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করে চলছেন। অপরদিকে উপজেলার হাটে-বাজারে নিত্য পণ্যের উর্দ্ধগতিতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ হিমশিম খাচ্ছেন।

বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ও পাকুল্যা ইউনিয়নের ৯টি চরের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাশপাশি গত কয়েকদিনের অবিরাম বর্ষনে শ্রমজীবি মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। এতে করে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। তাদের হাতে কোন কাজ না থাকায় বেকার অবস্থায় বসে থাকতে হচ্ছে।

অপরদিকে, উপজেলার হাট-বাজারে দ্রব্যমূলের উর্দ্ধগতিতে হয়ে পড়েছেন দিশেহারা। গতকাল রোববার সরেজমিনে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ হাট, মহিচরণ হাট, কর্পূর হাট, বালুয়া হাট, হরিখালি হাট, কাচারী বাজার হাট, পাকুল্যা হাট, আড়িয়ার ঘাট এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে, প্রতি কেজি বেগুন ১০০-১২০ টাকা, আলু ৩৫-৪০ টাকা, মরিচ ৮০ থেকে ৯০ টাকা, চাল ৭০ থেকে ৮০ টাকা, মাছ সিলভারকার্প ২২০ টাকা, কাতলা ৩০০-৩৫০ টাকা, কই ২০০ থেকে ২৫০ টাকা, টেংরা ৪০০ থেকে ৬০০ টাকা, তেল সেয়াবিন ১৯০ থেকে ২০০ টাকা, সরিষার তেল ২১০ থেকে ২৩০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

আরও পড়ুন

এ বিষয়ে খাটিয়ামারি চরের বাসিন্দা আজাদুল ইসলাম, তুহিন মিয়া, শারমিন আক্তার, জাহিদুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে হাতে কোন কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে বিপদে আছি। অপরদিকে দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে ছেলেমেয়েদের মুখে ভাল কিছু তুলে দিতে পারছি না।

অপরদিকে বগুড়ার সোনাতলায় সরকারি ভাবে এখনও ত্রাণ সামগ্রী না আসায় বন্যার্তরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাওয়া যায়নি। যে পরিমান এসেছে তা পর্যায়ক্রমে দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দাপট, পেস তোপে চাপে স্বাগতিকরা

বড় আন্দোলনের পথে ১১ দলীয় ঐক্য

ফখরুল রাষ্ট্রপতি হলে রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

নিলামে বিক্রি হলো র‌্যাবের প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ৮ কুকুর

বাবার মৃত্যুর পর অবসরের ইঙ্গিত মেসির

প্লাস্টিকের বদলে সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ