নাটোরের লালপুরে নেশার টাকার জন্য ভাগ্নের বাইসাইকেল চুরি মামা গ্রেফতার
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নেশার টাকা যোগাড় করতে আপন ভাগ্নের বাইসাইকেল চুরির অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী থেকে মামাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি জাহাঙ্গীর হোসেন ওরফে কালুর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া বাইসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। কালু উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় টিটিয়া আবেদ মোড় এলাকার বাসিন্দা মরিয়ম খাতুনের বাড়িতে বেড়াতে আসেন তার ভাই জাহাঙ্গীর। রাতের কোনো এক সময় তিনি বাড়ি থেকে মরিয়মের ছেলের শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যান।
পরদিন শনিবার দুপুরে মরিয়ম জানতে পারেন তার ভাই মাদক কেনার টাকা যোগাড় করতে বাইসাইকেলটি পাবনার ঈশ্বরদীতে বিক্রি করে দিয়েছেন। এরপর শনিবার বিকেলে মরিয়ম লালপুর থানায় ভাই জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে পুলিশ পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে।
আরও পড়ুনতার দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী শহরের একটি বাসা থেকে চুরি যাওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়। বাইসাইকেলটির মূল্য ২২ হাজার টাকা। লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম বলেন, থানায় ৩৭৯ ধারা একটি রুজু হয়েছে। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন







