ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ১১:২০ পিএম

ছিনতাইকারী সন্দেহে বগুড়া রেলস্টেশন থেকে তিন নারী গ্রেফতার

ছিনতাইকারী সন্দেহে বগুড়া রেলস্টেশন থেকে তিন নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া রেলওয়ে স্টেশন থেকে ছিনতাইকারী সন্দেহে ৩ নারীকে গ্রেফতার করে গতকাল রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বগুড়া স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবুলুর রহমান বলেন, বগুড়া রেলওয়ে স্টেশনে এক যাত্রীর সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভি ফুটেজের সহায়তায় ওই তিন নারীকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ। তবে এঘটনায় ওই যাত্রী থানায় কোন মামলা দায়ের করেননি।

তিনি মামলা অনিহা প্রকাশ করেন। যে কারণে তাদেরকে সন্দেহজনক আসামি হিসাবে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হযেছে। জিআরপি সূত্র জানায়,গত ১৭ জুলাই বগুড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে লোকাল কলেজ ডাউন ট্রেনে ওঠার সময় এক নারী যাত্রীর একটি সোনার চেইন সংঘবদ্ধভাবে ছিনিয়ে নেয় একটি নারী চক্র।

পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। এরপর গতকাল শনিবার গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল কলেজ ডাউন ট্রেন বগুড়া স্টেশনে পৌঁছালে বিশেষ অভিযান চালিয়ে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই তিন নারীকে গ্রেফতার করে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলো হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাঘাচুড়া গ্রামের রফিকের স্ত্রী মোছা. তাসলিমা বেগম (২৮), একই জেলার নবীনগর থানার মানিকপুর গ্রামের মো. ইদ্রিস আলীর স্ত্রী মোছা. স্বপ্না বেগম (২১) এবং একই গ্রামের মো. রইস উদ্দিনের স্ত্রী মোছা. সাফিয়া (১৮)। আজ রোববার (১৯ জুলাই) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারী সন্দেহে বগুড়া রেলস্টেশন থেকে তিন নারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের চারটি গরু চুরি

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনের অপরাধে দুই যুবকের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ১০ হাজার চারা গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৩ ইউনিয়নের নতুন নাম ঘোষণা