ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ১১:০৯ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের চারটি গরু চুরি

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের চারটি গরু চুরি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় শোয়ার ঘরে চেতনানাশক স্প্রে করে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরুর মালিক আব্দুল হামিদ বেপারীর গাড়াদহ ইউনিয়নের মশিপুর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা। গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, একমাত্র জীবিকার উৎস হিসেবে দীর্ঘদিন ধরে গরুগুলো লালন-পালন করা হচ্ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও গরুগলো গোয়ালঘরে বেঁধে রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।

আরও পড়ুন

রাতের কোনো এক সময় চোরচক্র বাড়ির বাইরে থেকে ঘরের ভিতর চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। এরপর তারা গোয়ালঘরের ৪টি গরু নিয়ে পালিয়ে যায়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম বলেন,আমরা খবর পেয়েছি এবং পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের চারটি গরু চুরি

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনের অপরাধে দুই যুবকের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ১০ হাজার চারা গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৩ ইউনিয়নের নতুন নাম ঘোষণা

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের যাবজ্জীবন

জবি ছাত্রদলের আয়োজনে ‘স্মরণে জুলাই, ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত