ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ১১:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাটির দেয়ালের নিচে চাপা পড়ে মমতাজ বেগম (৪১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি তেপুর ইউনিয়নের উত্তর মল্লিকপুর গ্রামের কাইয়ুম আলীর স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজ বাড়ির মাটির ভাঙা ঘর থেকে রান্না করার জন্য খড়ি নেয়ার সময় ওই ঘরের একটি দেয়াল হঠাৎ ধসে মমতাজ বেগমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়।

আরও পড়ুন

পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ রাত সোয়া ১০টার দিকে মারা যান। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের চারটি গরু চুরি

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনের অপরাধে দুই যুবকের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ১০ হাজার চারা গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৩ ইউনিয়নের নতুন নাম ঘোষণা

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের যাবজ্জীবন