ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৯:১৯ পিএম

বগুড়ার আদমদীঘিতে কুকুরের কামড়ে ৭ জন আহত

বগুড়ার আদমদীঘিতে কুকুরের কামড়ে ৭ জন আহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে একটি পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদমদীঘির দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলো, দমদমা পূর্বপাড়ার গ্রামের মহির উদ্দিন বাবলু (৬৮), রিজিয়া বেগম (৬৫), আবুল কালাম (৪৫), শহিদুল ইসলাম (৬৪) এবং পাশের গ্রামের অজ্ঞাত তিনজন পথচারী রয়েছে। পরে স্থানীয়রা ধাওয়া করে কুকুরটিকে মেরে ফেলেছেন।

কুকুরের কামড়ে আহত মনির উদ্দিন বাবলু জানায়, গতকাল সোমবার সকাল থেকে একটি কুকুর ক্ষিপ্ত হয়ে দমদমা গ্রামের বিভিন্ন লোককে তাড়া করে আসছিল। দুপুরের দিকে কুকুরটি পথচারীসহ গ্রামের মানুষকে দেখা মাত্র তাড়া করছিল। এতে গ্রামবাসী আতংকিত হয়ে পড়েন।

আরও পড়ুন

এক পর্যায়ে কুকুরটি একে একে উল্লেখিত ৭ জনকে কামড় দিয়ে আহত করে। আহতরা স্থানীয় ও বিভিন্ন হাসপাতালে ভ্যাকসিন গ্রহন ও চিকিৎসা নিয়েছেন। দমদমা গ্রামে প্রায় অর্ধশত বেওয়ারিশ কুকুর রয়েছে বলে গ্রামবাসি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে কুকুরের কামড়ে ৭ জন আহত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নাট্যজন সম্মাননা’ পেলেন আবুল হায়াত

নওগাঁর কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌনে ১৩ লাখ টাকা

বগুড়ায় বার্মিজ চাকুসহ দুই ভাই গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

জামাল ভূঁইয়ার অভিনয়ে চ্যানেল আইতে ‘ব্রাজেন্টিনা ক্লাব’