ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৯:০৬ পিএম

জামাল ভূঁইয়ার অভিনয়ে চ্যানেল আইতে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জামাল ভূঁইয়ার অভিনয়ে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

বিনোদন প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় দর্শকদের আনন্দ দিতে প্রচারে এল ধারাবাহিক নাটক ‌‌‘ব্রাজেন্টিনা ক্লাব’। যেখানে প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। পর্দায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন তাসনুভা তিশা ও লামিমা লাম। 

নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। কাহিনি গড়ে উঠেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মান-অভিমান, ঝগড়া এবং নানান নাটকীয় ঘটনাকে কেন্দ্র করে।

 

সম্প্রতি অভিনয়ের প্রথম অভিজ্ঞতা নিয়ে জামাল ভূঁইয়া বলেছিলেন, ‘আমার কাছে শুটিংয়ের পুরো ব্যাপারটা ম্যাজিক্যাল মনে হচ্ছে। বিজ্ঞাপনচিত্রে কাজ করছি, সেটা আলাদা। কিন্তু অভিনয়ের ব্যাপারটা একেবারে অন্য রকম, সহজ নয়। নাটকে যাঁদের সঙ্গে অভিনয় করছি, তাঁরা সবাই পেশাদার। এরপরও অভিনয়টা উপভোগ করছি, কিন্তু একটু মুশকিলই মনে হচ্ছে।’

 

এই নাটকে আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, সহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজী, অপু, আশিক, তানভীর প্রমুখ। 

আরও পড়ুন

সপ্তাহের প্রতি শনিবার ও রোববার রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হচ্ছে ধারাবাহিকটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামাল ভূঁইয়ার অভিনয়ে চ্যানেল আইতে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীকে সাজা

দৌলতদিয়ায় পদ্মা নদীর ২০ কেজি ওজনের বিশাল পাঙাশ মাছ বিক্রি ৩৩ হাজার টাকায়

নতুন রেকর্ডে ‘মাইকেল’

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বান রিজভীর