ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৮:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাজশাহীতে মোটর শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এবং রাজশাহী হয়ে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষা মাথায় নিয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই সিএনজি অটোরিকশা, ইজিবাইকের মত ছোট যানবাহনে রাজশাহী যেতে বাধ্য হচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক সূত্রগুলো জানায়, গতকাল সোমবার রাজশাহীতে শ্রমিকদের দ্বন্দের পর তারা বাস চলাচল বন্ধ করে দেয়। এর জেরে আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লা, আঞ্চলিক ও রাজশাহী রুটের সকল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান বলেন, এটি চাঁপাইনবাবগঞ্জের বিষয় নয়। রাজশাহীর শ্রমিকদের কমিটি নিয়ে পূর্ব থেকে সমস্যার জেরে গতকাল সোমবার বাস বন্ধ করে দেয় শ্রমিকরা। প্রশাসনের সাথে বৈঠকে গতকাল সোমবার কমিটির দ্বন্দের সুরাহা না হওয়ায় বাস বন্ধ করে দেয়া হয়। ফলে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এবং রাজশাহী হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজশাহী রুটের মহানন্দা সার্ভিসে কর্মরত শ্রমিক ইউনিয়ন সদস্য নাগর আলী বলেন, কখন এই সমস্যার সমাধান হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।  আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাজশাহী রুটের বিরতিহীন গেটলক সার্ভিস কাউন্টার বন্ধ রয়েছে। এছাড়া বিশ্বরোড মোড়ে গেটলক, মহানন্দা ও লোকাল রুটের সিরিয়াল কাউন্টারও সকাল থেকেই বন্ধ রয়েছে।

আরও পড়ুন

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম তোতা বলেন, এখন নির্বাচিত কমিটি ইউনিয়ন পরিচালনা করছে না। জেলা প্রশাসক এর দায়িত্বে রয়েছেন। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের সাথে সভায় নির্বাচন নিয়ে সকল শ্রমিক নেতার ঐক্যমত্য না হওয়ায় বাস চলাচল বন্ধ করে দেয় একটি বিক্ষুদ্ধ পক্ষ।

তবে আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলেও প্রশাসনের সাথে আলোচনা চলছিল। বাস চালুর বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে বলেও জানান এই শ্রমিক নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের ডিসিকে সদরদপ্তরে সংযুক্ত

বগুড়ায় বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না: জামায়াত আমির

আমের ক্যারেটে অভিনব কৌশলে ৩৭৭ বোতল ফেয়ারডিল, মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে সৌদি যাচ্ছেন এরদোয়ান