ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৮:৪৬ পিএম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা

টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান ফটক (গেট) খুলে নিয়ে গেছেন বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীরা।
 
আজ মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে শিক্ষার্থীরা বোর্ডের ফটকটি খুলে ফেলেন এবং সেটি তারা মাথায় নিয়ে চলে যান। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
 
টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম ভোগান্তির শিকার হওয়া সত্ত্বেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি ও ফটক খুলে ফেলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বান রিজভীর

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

ব্যক্তিগত বক্তব্যে কেউ আহত হলে সিম্পলি দুঃখ প্রকাশ করছি

এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ