ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৮:৩১ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

পাঁচবিবি, (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে চালের ড্রামের ভেতর থেকে ২০৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আতাউল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের আটাপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান  বলেন, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের নির্দেশনায় উপজেলায় প্রতিদিন মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

সেই ধারাবাহিকতায় ধৃত আসামির বাড়ি তল্লাশিকালে ঘরে রাখা চালের ড্রামের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ২০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামি আতাউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

নাফ নদ থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বসুন্ধরায় বসেছিল তরুণ কমব্যাট ফাইটারদের মেলা

পাবনার সুজানগরে ৩ কেজি পেঁয়াজের দামে ১ কেজি পটল 

জকসু ভিপি-জিএস-এজিএস কর্তৃক শিক্ষক হেনস্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জবি ছাত্রদলের

এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে এবিজি ফাউন্ডেশন